বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে চিহ্নিত দুর্বৃত্তদের হামলায় দু’জনের মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে – মীর হেলাল

নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রামের বায়েজিদ এলাকার চিহ্নিত দুর্বৃত্তদের হামলায় দুইজনের মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচার করার দাবি জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

শুক্রবার গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি এই দাবি জানান।

মৃত্যুর  ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন গভীরভাবে শোকাহত এবং দুঃখ প্রকাশ করে  বলেন, কেন এই হত্যাকাণ্ড ঘটেছে, তা সুষ্ঠু তদন্ত মাধ্যমে বের করতে হবে এবং কারা এ ঘটনায় জড়িত তা খুঁজে বের করে দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি আহবান জানাচ্ছি।

তিনি বলেন, আমি নির্দ্বিধায় জানাতে চাই কোন অপরাধমূলক ঘটনার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা তার কোন অঙ্গ বা সহযোগী সংগঠনের কেউ জড়িত নয়, যদি কেউ সে মর্মে দাবি করে তা পুরোপুরি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রনোদিত। কোন অপরাধীর দায়িত্ব জাতীয়তাবাদী দল বা তার কোন অঙ্গ বা সহযোগী সংগঠন নিবে না। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের এই ধরণের বিষয়ে জিরো টলারেন্স এর নির্দেশনা দিয়েছেন, যা আমরা প্রতিপালন করতে সদা সচেষ্ট এবং সদা সচেতন।

প্রসঙ্গত,বৃহস্পতিবার রাত ৯টার দিকে নগরীর বায়েজিদ থানার অনন্যা আবাসিক সংলগ্ন নাহার গার্ডেনের সামনে এ ঘটনা ঘটে।নিহত একজনের নাম মো. আনিস (৩৮)। তিনি হাটহাজারীর পশ্চিম কুয়াইশ এলাকার ওসমান আলী মেম্বারের বাড়ির মৃত মো. ইসহাকের ছেলে। অপরজন হলেন মাসুদ কায়ছার (৩২)। তিনি হাটহাজারীর শিকারপুর ইউনিয়নের পশ্চিম কোয়াইশ (বিল্লা বাড়ি) এলাকার মৃত মো. রফিকের ছেলে।নিহত মাসুদ ও আনিস বায়েজিদ থানার কুয়াইশ নুর মসজিদ এলাকা থেকে হাটহাজারীর দিকে যাচ্ছিলেন। এ সময় কিছু চিহ্নিত দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি করে। এতে আনিস ঘটনাস্থলে মারা যান। মাসুদ দৌঁড়ে পালিয়ে যাওয়ার সময় হাটহাজারীর সুপারী পাড়া এলাকায় পৌঁছে মারা যান।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

আড়াই ঘণ্টা বিদ্যুৎহীন চমেক হাসপাতাল, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রায় আড়াই ঘণ্টা বিদ্যুৎ...

পর্নোগ্রাফি তৈরি করে ব্ল্যাকমেইল, ৩৩ হাজার টাকা আদায়; আশুলিয়া থেকে গ্রেপ্তার ১

চট্টগ্রামের ডবলমুরিংয়ে প্রতারণার মাধ্যমে অশ্লীল ছবি ও পর্নোগ্রাফি ভিডিও...

বড় সাজ্জাদের নামে চাঁদাবাজির অভিযোগ, ডিবির হাতে বিএনপি নেতা হাশেম রাজুর জামাতা

চট্টগ্রামের আলোচিত আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রক ও পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী...

৯ শ্রমিকের মৃত্যুর দুদিন পর সীতাকুণ্ডের আরেক শিপইয়ার্ডে দুর্ঘটনা

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যুর ঘটনার দুদিনের...