সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

সামাজিক মাধ্যমে নতুন গুজব, বিচারপতি মানিকের মৃত্যু।

সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের মৃত্যুর গুজব ছড়ালেও কারা কর্তৃপক্ষ এই তথ্যকে মিথ্যা বলে নিশ্চিত করেছে।

আজ সোমবার সকাল থেকে ফেসবুকে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবির জানান, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী সুস্থ আছেন এবং তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে ডিভিশনপ্রাপ্ত বন্দী হিসেবে রয়েছেন। তাঁর বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে।

কারা কর্তৃপক্ষের এই স্পষ্ট বক্তব্যের পরও গুজব রটানোর বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

 

ডেস্ক রিপোর্ট/ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...