বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

এস আলম গ্রুপের চেয়ারম্যান ও পরিবারের ১৭৫ বিঘা জমি ক্রোকের আদেশ

 

আলোচিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম (এস আলম), তার পরিবার ও কোম্পানির নামে থাকা ১৭৫ বিঘা জমি ক্রোকের আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব শুনানি শেষে এই আদেশ দেন। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশ দেন বলে জানিয়েছেন দুদকের কোর্ট পরিদর্শক আমির হোসেন।

ক্রোক করা সম্পত্তির মধ্যে রয়েছে চট্টগ্রামের ১৮ নম্বর ওয়ার্ড, পাথরঘাটা ইউনিয়ন ও পটিয়া উপজেলার বিভিন্ন এলাকায় একাধিক জমি। এছাড়া এস আলম কোল্ড রোলড স্টিলস লিমিটেডের অধীনে চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা এলাকায় ৯৪৩ শতক জমি, যার বাজারমূল্য ১৫৩ কোটি ৬৮ লাখ টাকা, এবং একই এলাকায় আরও ৯৪৩ শতক জমি, যার বাজারমূল্য ৮২ কোটি ৬ লাখ টাকা।

এছাড়া, সাইফুল আলমের নামে চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহায় ৪৭০ শতক জমি, ঢাকার গুলশানে ১০ কাঠা জমি, তেজতুরি বাজারে ইনহেরেন্ট ট্রেডিং অ্যান্ড ইমপ্লেঙের ৯০.৮৮ শতক জমি ও ৩০০০ বর্গফুটের একতলা দালান এবং ধানমন্ডিতে ব্লাইন্ড লিমিটেডের ১ বিঘা জমি রয়েছে। সব মিলিয়ে এসব সম্পত্তির বাজারমূল্য ৩৬৮ কোটি ২৫ লাখ ৬৩ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে দুদক।

এর আগে গত ৭ অক্টোবর এস আলম ও তার পরিবারের ১২ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে আদালত। নিষেধাজ্ঞার আওতায় এস আলমের স্ত্রী ফারজানা পারভীন, দুই ছেলে আশরাফুল আলম ও আহসানুল আলম, ছয় ভাইসহ পরিবারের আরও কয়েকজন সদস্য রয়েছেন।

দুদক জানিয়েছে, এস আলম ও তার পরিবারের সম্পদ নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে এবং পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

 

ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রামে ডেঙ্গুতে আরও এক শিশুর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।...

চবি’র ছাত্রী হলগুলোতে ডিপ ফ্রিজ দিলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নারী শিক্ষার্থীদের আবাসিক পাঁচটি হলে ডিপ...

শুল্কমুক্ত ২৩.৬ টন কাপড় উধাও, রাজস্ব ফাঁকি ১ কোটি ৩ লাখ টাকা

রপ্তানিমুখী পোশাক শিল্পের উৎপাদন খরচ কমিয়ে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা...

চুনতিতে বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রিফ্রেশ বাংলাদেশ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নে সাম্প্রতিক বন্যা ও পাহাড়ি...