জুলাই-আগস্ট আন্দোলনে সম্পৃক্ততার মামলায় আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতা মাসুদ পারভেজ মুকুলকে জামালপুরের পতিতালয় থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় স্বেচ্ছাসেবক লীগের আরেক নেতা সাইফুল ইসলামকেও আটক করা হয়।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাসুদ পারভেজ মুকুল মেলান্দহ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি, আর সাইফুল ইসলাম স্বেচ্ছাসেবক লীগ জামালপুর পৌর শাখার আহ্বায়ক।
শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে এক সংবাদ সম্মেলনে জামালপুর সদর থানার ওসি আবু ফয়সাল মো. আতিক জানান, আসামিরা জুলাই-আগস্ট আন্দোলনে জড়িত থাকার অভিযোগে মামলার অন্তর্ভুক্ত ছিলেন। গ্রেপ্তারের পর তাদের আদালতে পাঠানো হয়েছে।
ই ডি

