টঙ্গীর তুরাগপাড়ে শুরু হয়েছে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। শুক্রবার (৩১ জানুয়ারি) ফজরের নামাজের পর পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। আজই অনুষ্ঠিত হবে দেশের বৃহত্তম জুমার নামাজ, যেখানে ইমামতি করবেন মাওলানা জুবায়ের।
এর আগে, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) মাগরিবের নামাজের পর ভারতের মাওলানা ইব্রাহিম দেওলারের আম বয়ানের মাধ্যমে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। সকাল ১০টায় মুসল্লিদের জন্য বিভিন্ন খিত্তায় তালিমের আমল অনুষ্ঠিত হবে।
প্রথম পর্বের ইজতেমা চলবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত, এরপর ৩ থেকে ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় পর্ব, যেখানে ২২ জেলা ও ঢাকার বাকি অংশের মুসল্লিরা অংশ নেবেন।
ইজতেমায় আগত মুসল্লিদের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে ১৪টি বিশেষ ট্রেন সার্ভিস চালু করেছে। মহাসড়কে যানজট নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। নিরাপত্তায় মোতায়েন রয়েছে প্রায় ১০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, যারা পুরো ময়দানকে ৫টি সেক্টরে ভাগ করে কাজ করছে।
উল্লেখ্য, দুই পর্বের আখেরি মোনাজাত যথাক্রমে ২ ও ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
ই ডি

