সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

মিরসরাইতে কৃষকদের রাজনীতিতে যুক্ত করতে যা করলো কৃষকদল

| প্রতিনিধি, মিরসরাই
প্রতিটি দলেরই রয়েছে কৃষকদের নিয়ে আলাদা সংগঠন। বিএনপিরও তা রয়েছে। কিন্তু এই দলে যাতে কৃষকদেরই সম্পৃক্ততা থাকে সে জন্য এবার চট্টগ্রামের মিরসরাইতে দেখা গেল ভিন্ন উদ্যোগ। কৃষকদের মোটামুটি বড় পরিসরেই সমাবেশ করে ফেললো দলটি। বিতরণ করেছে কেন্দ্র ঘোষিত ৩১ দফা লিফলেটও।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে জোরারগঞ্জ ইউনিয়ন কৃষকদলের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন কৃষক দলের সভাপতি নরুল হকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক নুরুল আমিন।

যুবদল নেতা বেলাল হোসেনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের আহবায়ক বদরুল আলম, সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, সিনিয়র যুগ্ন আহবায়ক লায়ন আনোয়ার হোসেন উজ্জ্বল, উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী মিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌর বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজি, ৩ নম্বর ইউনিয়ন বিএনপি সদস্য সচিব মাসুকুল আলম সোহান, যুগ্ন আহবায়ক গোলাম জাকারিয়া, নিজাম উদ্দীন বিএসসি, ইব্রাহিম খলিল ভূইয়া, জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হাই, জোরারগঞ্জ থানা যুব দলের আহবায়ক সিরাজুল ইসলাম, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ হাসান, সদস্য সচিব নজরুল ইসলাম ভূইয়া, শ্রমিকদলের সভাপতি জসীম উদ্দীন, সাধারণ সম্পাদক রেজাউল করিম, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আব্দুল হাই, যুগ্ম আহবায়ক মোহাম্মদ রিপন, জিয়া উদ্দীন, নুর আলম নূরা, মোহাম্মদ আজিজ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোবারক হোসেন স্বজন, ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক ফিরোজ আহম্মদ খান, ছাত্রদল নেতা জহির উদ্দীন, তানিম আহম্মদ, শাহীদুল ইসলাম শাহেদসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এ সময় জোরারগঞ্জ মহিলা কলেজের প্রভাষক আবুল হোসেন, বিএনপি নেতা ওমর ফারুক ভেন্টর, রেজাউল করিম, রফিকুল ইসলাম দুলাল, ইউনিয়ন বিএনপি সদস্য শহীদুল ইসলাম, সাইফুর রহমান মিঠু, মোহাম্মদ ইজাজ, নুরু মেম্বার, মোহাম্মদ ফরহাদ, সাইফুল ইসলাম, আলাউদ্দিনসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি নুরুল আমিন চেয়ারম্যান তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। কৃষকের উন্নয়ন ছাড়া জাতির উন্নতি সম্ভব নয়। তাই বিএনপি সৃষ্টি থেকে এ দেশের কৃষকদের এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে কৃষিবান্ধব রাজনৈতিক দল। ভবিষ্যতেও এ ধারা বজায় থাকবে।

চট্টলা/চৌধুরী

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

বিএনপি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে: নাহিদ ইসলাম

বিএনপি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় ক্লাবে পরিণত করেছে বলে অভিযোগ...

আড়াই ঘণ্টা বিদ্যুৎহীন চমেক হাসপাতাল, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রায় আড়াই ঘণ্টা বিদ্যুৎ...

৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল

দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে...

চলতি মাসের শেষ দিকে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’

চলতি আগস্ট মাসের শেষ দিকে প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’...