বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

সারাদিন পর ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে চিকিৎসাসেবা শুরু

সারাদিন পর ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে চিকিৎসাসেবা শুরু করেছেন চিকিৎসকেরা। স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমের আশ্বাসে কর্মবিরতি স্থগিত করে রাত ৮টার দিকে কাজে যোগ দেন তারা।

এর আগে আন্দোলনকারী চিকিৎসকদের সাথে বৈঠক করেন স্বাস্থ্য উপদেষ্টা। সেখানে তিনি হামলাকারীদের গ্রেফতার ও বিচার নিশ্চিত করা এবং কর্মস্থল নিরাপদ করতে যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

বৈঠক থেকে বেরিয়ে সন্ধ্যা ৬টার দিকে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, চিকিৎসকদের দাবি-দাওয়া যত দ্রুত সম্ভব পূরণ করা হবে।

এ সময় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: আসাদুজ্জমান বলেন, তাঁরা জরুরি সেবাসহ কিছু সেবা এখনই চালু করবেন।

আন্দোলনকারী চিকিৎসকেরা বলেছিলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতি অব্যাহত রাখবেন। এরপর বিষয়টি নিয়ে চিকিৎসকদের মধ্যে আলোচনা চলতে থাকে। রাত ৮টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসকেরা কাজে যোগ দেন।

এর আগে আজ বেলা ২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের সার্জারি বিভাগের তিন চিকিৎসককে মারধরের ঘটনায় হামলাকারীদের গ্রেফতার-বিচার, নিরাপদ কর্মস্থল নিশ্চিত করাসহ চার দফা দাবিতে সারা দেশে সব ধরনের চিকিৎসাকেন্দ্রে সেবা বন্ধের ঘোষণা দেন চিকিৎসকেরা। তারা এই কর্মসূচিকে বলছেন ‘কমপ্লিট শাটডাউন’।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...

আড়াই ঘণ্টা বিদ্যুৎহীন চমেক হাসপাতাল, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রায় আড়াই ঘণ্টা বিদ্যুৎ...

প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

দরিদ্র ও প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার...