সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

টঙ্গীতে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত সম্পন্ন

 

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার প্রথম ধাপের দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত বুধবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে অনুষ্ঠিত হয়েছে। মোনাজাত পরিচালনা করেন ঢাকার কাকরাইল মসজিদের ইমাম মাওলানা জুবায়ের।

মোনাজাতে দেশ-বিদেশের মুসল্লিরা অংশ নেন এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। আত্মশুদ্ধির জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনার পাশাপাশি পারিবারিক ও ব্যক্তিগত জীবনের শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া করা হয়।

এর আগে, ফজরের নামাজের পর থেকেই মুসল্লিরা ইজতেমা ময়দানে আসতে শুরু করেন। চলাচলের সুবিধার্থে বিশেষ ট্রেন ও মেট্রোরেলের ব্যবস্থা করা হয়।

আখেরি মোনাজাতের পর তাবলিগের সাথীরা ৩ থেকে ১০ দিনের চিল্লায় অংশ নেন, যেখানে দ্বীনের দাওয়াত ও ইসলামের বাণী প্রচারের শিক্ষা দেওয়া হয়। খিত্তায় খিত্তায় মুসল্লিরা ঈমান-আকিদার তালিম ও ইবাদতে মশগুল থাকেন।

শুরায়ে নেজাম বা মাওলানা জুবায়েরপন্থিদের আয়োজিত এই পর্বে তিন হাজারের বেশি বিদেশি অতিথি অংশ নিয়েছেন, এবং তারা সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেছেন।

চলতি বছর বিশ্ব ইজতেমা প্রথমবারের মতো তিন পর্বে অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি সাদপন্থিদের আয়োজনে তৃতীয় পর্ব অনুষ্ঠিত হবে।

 

ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...