নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নূর মহসীনের আদালত সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। বুধবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে পুলিশ তার ৫ দিনের রিমান্ড আবেদন করলে উভয়পক্ষের শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড অনুমোদন করেন।
নারায়ণগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান জানান, আনিসুল হককে কঠোর নিরাপত্তার মধ্যে নারায়ণগঞ্জ আদালতে হাজির করা হয়, যেখানে আদালত তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে শ্রমিক আশিক মিয়া নিহত হন। এ ঘটনায় ২৩ আগস্ট আশিকের মা কুলসুম বেগম বাদী হয়ে সোনারগাঁ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১২ জনের নাম উল্লেখ করা হয় এবং আরও ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
ই ডি

