সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

সাবেক এমপি শিমুলের বাসভবনে দ্বিতীয় দফা ভাঙচুর ও অগ্নিসংযোগ

 

নাটোরে ছাত্র-জনতা দ্বিতীয় দফায় সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম শিমুলের বাসভবন জান্নাতি প্যালেসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে শিক্ষার্থীরা নাটোর শহরের কান্দিভিটা এলাকায় অবস্থিত শিমুলের বাসভবনে প্রবেশ করে।

এ সময় তারা বাসভবনে পড়ে থাকা ভস্মীভূত গাড়ি ও অবশিষ্ট স্থাপনাগুলো ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। শিক্ষার্থীরা ভবন প্রাঙ্গণে আওয়ামী লীগ বিরোধী স্লোগান দিতে থাকে এবং গান বাজিয়ে প্রতিবাদ জানায়। রাত ১টার দিকে তারা মিছিল সহকারে বাসভবন ত্যাগ করে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখা যায়নি।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান জানান, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে সেখানে পৌঁছে দেখা যায়, বাসভবনে কেউ নেই এবং বাড়িটি ফাঁকা।

উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর জান্নাতি প্যালেসে প্রথমবার আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। পরদিন সেখানে চারজনের পোড়া মরদেহ উদ্ধার করা হয় এবং পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...