অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে একটি পোস্টে বলেছেন, সরকারকে কাজ করার সুযোগ দিতে হবে, বিচার ও সংস্কার স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে।
তিনি লেখেন, “থামুন! শান্ত হোন। সরকারকে তার কাজ করতে দিন। বিচার ও সংস্কার হবেই। আমি জানি, এই উত্তপ্ত সময়ে কেউ আপনাদের থামতে বলবে না। তবু, আপনারা গালি দিলেও আমি বলব—থামুন।”
উপদেষ্টা মাহফুজ আলম আরও উল্লেখ করেন, “জনগণের সামনে এবার রাজনৈতিকভাবে শিক্ষিত হওয়ার সুযোগ এসেছে। এখন সময় গঠনমূলক রাজনীতির, উত্তম বিকল্প প্রদর্শনের। প্রতিরোধের জন্য প্রয়োজন নিজেকে প্রশিক্ষিত, প্রাজ্ঞ ও স্থির করে তোলা।”
ই ডি

