ইসলামী আলোচক ড. মিজানুর রহমান আজহারী বলেছেন, “মবোক্রেসি দেশকে অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে পারে। এখানেই থেমে যাওয়া উচিত।”
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও লেখেন, “এমন অদূরদর্শীতায় যেন মত্ত না হই, যা আমাদের এগিয়ে চলার পথকে রুদ্ধ করে দেয়। কোথায় থামতে হবে, এটা বোঝাও অনেকটা পথ পাড়ি দেওয়ার সহায়ক।”
পোস্টের শেষ অংশে তিনি বলেন, “দেশকে এগিয়ে নিতে চাইলে, অভ্যুত্থানের ফসল ঘরে তুলতে চাইলে— প্লিজ, এবার শান্ত হোন!”
ই ডি

