সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতার ৮ মামলার কার্যক্রম বাতিলের রায়ের অনুলিপি প্রকাশ

 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা নাশকতার আট মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছিল, তার পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়েছে। সম্প্রতি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে পৃথকভাবে এসব রায়ের অনুলিপি প্রকাশ করা হয়।

এর আগে, গত বছরের অক্টোবরে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মামলাগুলোর কার্যক্রম বাতিলের পক্ষে রুল মঞ্জুর করে রায় দেন।

২০১৫ সালে বাস পোড়ানোর অভিযোগে দারুস সালাম থানায় ২৯ জানুয়ারি, ৪ ফেব্রুয়ারি, ২০ ফেব্রুয়ারি, ১ মার্চ ও ৩ মার্চ এবং যাত্রাবাড়ী থানায় ২৩ ও ২৪ জানুয়ারি এসব মামলা দায়ের করা হয়। পরে এসব মামলায় অভিযোগপত্র দেওয়া হয়।

২০১৭ সালে পৃথকভাবে মামলার কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া। তখন হাইকোর্ট মামলাগুলোর কার্যক্রম স্থগিত করে রুল জারি করেন। চূড়ান্ত শুনানি শেষে ২০২৩ সালের অক্টোবরে আদালত রুল মঞ্জুর করে রায় দেন, যা সম্প্রতি প্রকাশ করা হলো।

 

ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...