সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয় অভিমুখে ম্যাটস শিক্ষার্থীরা, পুলিশের লাঠিচার্জ

 

চার দফা দাবি আদায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয় অভিমুখে যাওয়ার চেষ্টা করলে ম্যাটস (অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল) শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।

রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৪৫ মিনিটে শিক্ষা ভবনের সামনে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনরত শিক্ষার্থীরা পুলিশের বাধা উপেক্ষা করে সচিবালয়ের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ শুরু করে এবং সাউন্ড গ্রেনেডের শব্দ শোনা যায়। পুলিশের ধাওয়ায় শিক্ষার্থীরা শাহবাগ ফিরে ছত্রভঙ্গ হয়ে যায়।

এদিকে, বেলা ৪টার দিকে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আন্দোলনকারীদের প্রতিনিধিদের বৈঠক শুরু হয়। প্রতিনিধিদলে ছিলেন সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের রামিম, মুজাহিদুল ইসলাম, হাসিবুল হাসান শান্ত, শামীম ও আহমদ উল্লাহ মানসুর।

এর আগে দুপুর ২টার দিকে শাহবাগে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করতে আসেন স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবী। তিনি জানান, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদে নিয়োগের বিষয়ে দুই দিনের মধ্যে সার্কুলার জারি করা হবে। এরপর বিকেল ৩টায় শাহবাগ থেকে পাঁচ সদস্যের প্রতিনিধিদল সচিবালয়ে যায়।

দুপুর ১টা ১০ মিনিটে শিক্ষার্থীরা সরকারকে এক ঘণ্টার আল্টিমেটাম দিয়ে হুঁশিয়ারি দেন যে, দাবি বাস্তবায়নে লিখিত প্রতিশ্রুতি না পেলে স্বাস্থ্য মন্ত্রণালয় অভিমুখে লং মার্চ করা হবে। সকাল ১১টা ৩০ মিনিট থেকে তারা শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেয়।

ম্যাটস শিক্ষার্থীদের চার দফা দাবি:

১. বছরের পর বছর শূন্যপদে নিয়োগ বন্ধ থাকার সমস্যা সমাধান করা ও উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদ সৃষ্টি করা।

২. প্রতিষ্ঠানের নাম ও কোর্সের পরিবর্তন সংক্রান্ত সমস্যা সমাধান এবং নতুন ইন্টার্ন লগবুক প্রণয়ন করা।

৩. উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করে বিএমডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চ শিক্ষা প্রদান করা।

৪. প্রস্তাবিত এলাইড হেলথ প্রফেশনাল বোর্ড আইনের নাম ও সংশ্লিষ্ট ধারাগুলো সংশোধন করে বাস্তবায়ন করা।

দাবি পূরণ না হলে আন্দোলন আরও কঠোর হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।

 

ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...