মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

ধানমন্ডি ৩২ নম্বরে ‘হাড়গোড় পাওয়া গেছে: সিআইডি

 

শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির ধ্বংসস্তূপ থেকে ‘কিছু হাড়গোড়’ পাওয়ার কথা জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে ধানমন্ডি থানা পুলিশের উপস্থিতিতে সিআইডির ক্রাইম সিন ইউনিট এসে আলামত সংগ্রহ শুরু করে।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ মাসুদ জানান, ৩২ নম্বরে কিছু হাড়গোড় পাওয়া গেছে। তবে সেগুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর, তা নিশ্চিত হতে সিআইডির ক্রাইম সিন ইউনিট আলামত সংগ্রহ করেছে।

সিআইডির দলটি আলামত সংগ্রহ শেষে সকাল সোয়া ১০টার দিকে ঘটনাস্থল ত্যাগ করে।

এর আগে, ৫ ফেব্রুয়ারি পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইন বক্তব্যকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়িটি গুড়িয়ে দেয়। বিক্ষোভকারীরা পাশের একটি নির্মাণাধীন ভবনের বেজমেন্ট পর্যবেক্ষণ করে এবং সেখানে কয়েকতলা গভীর অবকাঠামো দেখতে পায়। দুই তলা পর্যন্ত নামতে পারলেও নিচের ফ্লোরে পানি জমে থাকায় অনুমান করা হয়, আরও তলা থাকতে পারে।

পরিস্থিতি পর্যবেক্ষণে রোববার সকালে ফায়ার সার্ভিস সেখানে পানি সেচের কাজ শুরু করে এবং দুপুর সোয়া ১টার দিকে কাজ শেষ করে ঘটনাস্থল ত্যাগ করে। এরপরই সেখানে হাড়গোড় পাওয়ার বিষয়টি সামনে আসে, যা নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

 

ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...