মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

বৈষম্যবিরোধী বিক্ষোভে ছাত্র নিহতের ঘটনায় সিএমপির সাবেক কমিশনার সাইফুল ইসলাম গ্রেপ্তার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

সাইফুল ইসলাম ছিলেন সিএমপির ৩২তম কমিশনার। ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী বিক্ষোভ চলাকালে চট্টগ্রামের চান্দগাঁও থানায় এক ছাত্র নিহতের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সিএমপির উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মোহাম্মদ রইছ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং শিগগিরই চট্টগ্রামে নেওয়া হবে।

২০২৪ সালের জুলাই মাসে চট্টগ্রামে ছাত্র জনতার আন্দোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষে ১০ জন নিহত হন, আহত হন কয়েক শতাধিক আন্দোলনকারী।

সাইফুল ইসলাম বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ২০তম ব্যাচের কর্মকর্তা ছিলেন। চট্টগ্রামের পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তিনি ঢাকার মেট্রোরেলে (এমআরটি) উপ-মহাপরিদর্শক পদে কর্মরত ছিলেন।

ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...