মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

শেখ হাসিনার বিচার না হলে জনগণ ক্ষমা করবে না: প্রধান উপদেষ্টা ইউনূস

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “শেখ হাসিনা ও তার দোসরদের বিচার করতেই হবে। যদি তাদের অপরাধের বিচার করা না হয়, তাহলে দেশের মানুষ আমাদের ক্ষমা করবে না।”

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় ইংরেজি দৈনিক দ্য ন্যাশনাল-এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

ড. ইউনূস আরও জানান, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার উচ্চপদস্থ কর্মকর্তাদের শনাক্ত করে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে ভারতকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে এবং শেখ হাসিনার প্রত্যর্পণের দাবি করা হয়েছে।

তিনি বলেন, “আমাদের কাছে অপরাধ সংঘটিত হওয়ার বিপুল পরিমাণ প্রমাণ রয়েছে, যার মধ্যে জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্টও অন্তর্ভুক্ত। জাতিসংঘ এটিকে নথিভুক্ত করেছে, এবং শেখ হাসিনা ও তার সরকারের বিরুদ্ধে অপরাধের পর্যাপ্ত প্রমাণ আমাদের হাতে রয়েছে।”

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...