ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের নিমতলা এলাকায় তিনটি গাড়ির সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের মতে, মাওয়াগামী গ্রিন ঢাকা পরিবহনের একটি বাসকে পেছন থেকে সুরভি পরিবহনের আরেকটি বাস ধাক্কা দিলে গ্রিন ঢাকা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা সড়কের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণে নিয়োজিত একটি টহল গাড়ির পেছনে ধাক্কা দেয়। এতে সুরভি পরিবহনের বাসের অন্তত ১২ জন যাত্রী গুরুতর আহত হন।
এই দুর্ঘটনার কারণে এক্সপ্রেসওয়েতে প্রায় তিন কিলোমিটার এলাকায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে যানবাহন চলাচল শুরু হয়।
ই ডি

