বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

হাসান মাহমুদ বিদেশে পৌঁছে যাবার পর বিদেশ যাত্রায় ‘নিষেধাজ্ঞা ‘

ছাত্র আন্দোলনের তোড়ে শেখ হাসিনা সরকারের পতনের পরদিন ৬ আগস্ট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ গ্রেপ্তার হন বলে গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে। তবে কয়েক দিন পর জুনাইদ আহমেদ পলকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু কোন হদিস মেলেনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের।

এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে লিখেছেন ড. হাছান মাহমুদ দেশ ছেড়েছেন।তবে তিনি কোথায় আছেন সে বিষয়ে চলছে আলোচনা।

খোঁজ নিয়ে জানা গেছে, হাছান মাহমুদ এখন বেলজিয়ামের লিমবুর্গ প্রদেশের হ্যাসেল্ট সিটিতে তাঁর নিজের বাড়িতেই আছেন। দুবাই হয়ে জার্মানিতে যান তিনি। জার্মান শাখার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক আলী ভূঁইয়া বকুল দেশের একটি গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনিই ড. হাছান মাহমুদকে ডসেলড্রপ বিমানবন্দরে বেলজিয়ামের বাড়িতে পৌঁছে দেন।

মোবারক আলী ভূঁইয়া বকুল জানান, গত ২৬ আগস্ট বিকেল পৌনে ৩টায় জার্মানির ডসেলড্রপ বিমানবন্দরে পৌঁছেন। সেখান থেকে সড়কপথে বেলজিয়ামের নিজ বাড়িতে যান।

বকুল গণমাধ্যমকে বলেন, ‘তিনি এইখানে আছেন এবং সেভ আছেন, এইটুকু আর কি।এখানে কারো সঙ্গে যোগাযোগ করতেছেন না, কারো সঙ্গেই তার যোগাযোগ নাই।’

তবে আরেকটি সুত্র জানিয়েছে, হাসান মাহমুদ বিদেশেই ছিলেন। ৫ ই আগস্ট সরকার পতনের আগে কিংবা দেশে ফিরেন নি।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

বিএনপি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে: নাহিদ ইসলাম

বিএনপি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় ক্লাবে পরিণত করেছে বলে অভিযোগ...

৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল

দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে...

চলতি মাসের শেষ দিকে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’

চলতি আগস্ট মাসের শেষ দিকে প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’...

একনেকের সভা শুরু, অনুমোদনের জন্য উঠেছে ১১ প্রকল্প

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা...