ভারতের বিপক্ষে হারের পর বাংলাদেশের একাদশ নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক অধিনায়ক ও কোচ খালেদ মাহমুদ সুজন। দুবাইয়ের কন্ডিশনে নাহিদ রানাকে মিস করার পাশাপাশি ব্যাটিং অর্ডারে ঘনঘন পরিবর্তনেরও সমালোচনা করেছেন তিনি। এ ছাড়া, রাওয়ালপিন্ডিতে ম্যাচ জিততে দলের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি ফিল্ডিংয়ে উন্নতি আনার ওপরও জোর দিয়েছেন তিনি।
ম্যাচ হারের পাশাপাশি টাইগার একাদশ নির্বাচন কিংবা ব্যাটিং অর্ডার নিয়েও প্রশ্ন উঠেছে।
দুবাইয়ের সিমিং কন্ডিশনে যেখানে শামি-হার্ষিত রানারা তুলে নিয়েছেন উইকেট সেখানে বাংলার একাদশে ছিলেন না নাহিদ রানা। আবার তিন পেসারকে ব্যবহারেও বুদ্ধিদীপ্ত হতে পেরেছেন কি না নাজমুল শান্ত, উঠেছে সেই প্রশ্নও।
সুজন তার মন্তব্যে বাংলাদেশের কিছু ভুল তুলে ধরেন। তিনি বলেন, ‘নাহিদের পেস খুবই বিরল।
এদিকে মনোযোগটা আরও বাড়াতে হবে। যা ফিল্ডিংয়ে দুর্বল তাদেরকে আরো কষ্ট করতে হবে, কাজ করতে হবে।’
রাওয়ালপিন্ডিতে বাকি দুই ম্যাচ বাংলাদেশের। এই ম্যাচগুলোতে জয়ের যে সামর্থ্য আছে টাইগারদের তা মনে করিয়ে দিলেন সুজন। বললেন নিজের প্রতি বিশ্বাসের পাশাপাশি বিকল্প নেই একটা দল হয়ে খেলার।
ডেক্স নিউজ/চট্টলা২৪ হৃদয়

