সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

‘গত বছরের চেয়ে এ রমজানে পণ্যের দাম কম’- প্রেস সচিব

নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম গত বছরের রমজানের চেয়ে এবার সহনীয় বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (১ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সম সাময়িক ইস্যুতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এমন দাবি করেন।

তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম গত রমজান মাসের চেয়ে এবার সহনীয় পর্যায়ে আছে। পুরো রমজানজুড়েই সহনীয় রাখতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। তিনি আরো বলেন, বিভিন্ন পণ্যের সরবরাহ বাড়াতে পদক্ষেপ নেওয়া হয়েছে। সাপ্লাই পরিস্থিতি সামনে আরও ভালো হবে। দাম সহনীয় থাকবে বলে আশা করি।

বাজারে সয়াবিন তেল না পাওয়ার বিষয়ে প্রেস সচিব বলেন, বাজারে খোলা ও প্যাকেটজাত সয়াবিনের ঘাটতি আছে। তবে নিয়মিত মনিটরিংয়ে খোলা তেলের ঘাটতি কমে এসেছে। নিয়মিত মনিটরিংয়ে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশ্বস্ত করেন তিনি।

অনুষ্ঠানে নির্বাচনকে কেন্দ্র করে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে কাজ চলছে জানিয়ে শফিকুল আলম বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে সব রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হচ্ছে। নির্বাচনের রোডম্যাপ দেওয়া হয়েছে। কিন্তু বিএনপি তারিখ চাইছে। স্বল্প সংস্কারের পর আগামী ডিসেম্বরই নির্বাচন সম্ভব, সে কথা আগেই বলা হয়েছে৷’

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রামে ডেঙ্গুতে আরও এক শিশুর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।...

চবি’র ছাত্রী হলগুলোতে ডিপ ফ্রিজ দিলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নারী শিক্ষার্থীদের আবাসিক পাঁচটি হলে ডিপ...

শুল্কমুক্ত ২৩.৬ টন কাপড় উধাও, রাজস্ব ফাঁকি ১ কোটি ৩ লাখ টাকা

রপ্তানিমুখী পোশাক শিল্পের উৎপাদন খরচ কমিয়ে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা...

১৫ সেপ্টেম্বরের পর বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে: প্রতিমন্ত্রী

আগামী ১৫ সেপ্টেম্বরের পর বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য...