সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

তারাবির নামাজ পড়া অবস্থায় এক স্কুলশিক্ষকের মৃত্যু

লক্ষ্মীপুরে তারাবির নামাজ পড়া অবস্থায় শরীফ হোসেন নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার (১ মার্চ) রাত পৌনে ৯টার দিকে জেলা স্টেডিয়াম এলাকায় ভূঁইয়া বাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে। স্কুলশিক্ষক শরীফ হোসেনের বড় ছেলে আহনাফ শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

শরীফ হোসেন রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের সাইচা আরজান পাটোয়ারী বাড়ির মৃত সেলিম পাটোয়ারীর ছেলে। তিনি জেলা স্টেডিয়াম এলাকার ইকরা পয়েন্ট ইসলামী অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক ছিলেন। স্ত্রী-সন্তানসহ তিনি স্টেডিয়াম এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশন (ওয়ামী) জেলা কমিটির সহ-সভাপতি রেজাউল করিম সুমন বলেন, নামাজ পড়া অবস্থায় শিক্ষকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে আমি তাদের বাসায় গিয়েছি। সংগঠনের পক্ষ থেকে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

আহনাফ শাহরিয়ার বলেন, আব্বু সুস্থ ছিলেন। তিনি তারাবির নামাজ মসজিদে পড়তে যান। সেখানে তিনি তারাবির নামাজ পড়া অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। ভোররাতে ঘুম থেকে উঠে আর আব্বুর সঙ্গে সেহরি খাওয়া হবে না। ইফতারেও আর আব্বুকে পাবো না।

ডেক্স নিউজ /HAR

চট্টলা২৪

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...