সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

চমেক হাসাপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, ভোগান্তিতে রোগীরা

পাঁচদফা দাবিতে সারাদেশের সঙ্গে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা।

ইন্টার্ন চিকিৎসকদের সাথে মেডিকেলের শিক্ষার্থীরা ক্লাস বর্জন কর্মসূচিতে নেমেছেন। তবে হাসপাতালের বিভিন্ন বিভাগে সিনিয়র চিকিৎসকরা তাদের সেবা কার্যক্রম চালু রেখেছেন বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন।

এই কর্মবিরতির কারণে আজ বুধবার সকাল থেকে হাসপাতালের বহির্বিভাগে রোগী দেখা বন্ধ রেখেছেন চিকিৎসকরা। এতে করে দূর দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগীরা পড়েছেন বিপাকে।

কেবল বহির্বিভাগে নয়, হাসপাতালের জরুরি বিভাগেও চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে এই কর্মসূচিতে।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন বলেন, “হাসপাতালের বহির্বিভাগে আসা রোগীদের চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে।“

তবে জরুরি বিভাগসহ অন্যান্য বিশেষ সেবা চালু রয়েছে জানিয়ে তিনি বলেন, “বিভিন্ন ওয়ার্ডে অন্যান্য সিনিয়র চিকিৎসকরা চিকিৎসা দিচ্ছেন, সে কারণে তেমন সমস্যা হচ্ছে না। এছাড়া আইসিইউ সেবাও চালু আছে।” খবর বিডিনিউজের।

আন্দোলনকারীদের একজন চট্টগ্রাম মেডিকেল কলেজের ৫ম বর্ষের শিক্ষার্থী সাকিব হোসেন বলেন, “বিডিএস ও এমবিবিএস ডিগ্রি ছাড়া অন্য কেউ ডাক্তার লিখতে পারবে নাসহ পাঁচদফা দাবিতে সারাদেশের মত আমরা চট্টগ্রাম মেডিকেলেও কর্মবিরতি ও ক্লাস বর্জন কর্মসূচি পালন করছি। কর্মবিরতি হলেও জরুরি সেবা বিশেষ করে আইসিইউ, সিসিইউসহ প্রয়োজনীয় সেবা চালু আছে।”

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়াও নগরীর মা ও শিশু হাসপাতাল, ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল, মেরিন সিটি এবং সাউদার্ন মেডিকেলের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরাও এ কর্মসূচি পালন করছেন।

ডেস্ক নিউজ/চট্টলা২৪ হৃদয়

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...