সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

এবার বিদ্যুৎ অফিস থেকে ট্রান্সফরমার নিয়ে গেল চোর

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কাপ্তাই বিতরণ অফিসের ভান্ডারে রক্ষিত তিনটি ২৫ কেভিএ সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। 

বুধবার (১২ মার্চ) দিবাগত রাতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনায় অবস্থিত কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিতরণ অফিসে এ ঘটনা ঘটে।

কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম জানান, প্রতিদিনের মতো সকালে বিদ্যুৎ অফিসের লোকজন অফিসে গেলে সেখানে অফিসের জানালার গ্রিল কাটা দেখতে পান। দুর্বৃত্তরা সেখানে থাকা বিদ্যুৎ দপ্তরে রক্ষিত তিনটি ২৫ কেভিএ সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার নিয়ে যায়। ট্রান্সফরমার তিনটির আনুমানিক বাজার মূল্য ৫ থেকে ৬ লাখ টাকা বলে জানান তিনি।

রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুজন হাওলাদার জানান, এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।

ডেস্ক নিউজ/চট্টলা২৪ হৃদয়

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...