বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রাঙামাটিতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী নিহত

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় ট্রাক-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকাল ৩টার দিকে উপজেলার বাঙ্গালহালিয়া ডাকবাংলো এলাকায় এ ঘটনা ঘটেছে।

জানা, সড়ক দুর্ঘটনায় নিহত নারীর নাম চিনগ্ধী চাকমা (৫৫)। তিনি রাঙামাটির জুড়াছড়ির এলাকার বাসিন্দা বলে জানা গেছে। এ ঘটনায় নিহত নারীর স্বামী সুরেশ চাকমাকেও গুরুতর আহত অবস্থায় চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালে নেয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কাপ্তাই উপজেলার রাইখালী ফেরিঘাট থেকে ছেড়ে আসা একটি সিএনজি অটোরিকশার সঙ্গে রাজস্থলী থেকে আসা খুলনা মেট্রো-শ ১১-০৩৪৭ নম্বারের ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় সিএনজিতে থাকা চিনগ্ধী চাকমা ও সুরেশ চাকমা গুরুতর আহত হয়।

পরে তাদের উদ্ধার করে চন্দ্রঘোনা হাসপাতালে নেওয়ার পথে ওই নারী যাত্রী মারা যান। অন্যদিকে আহত সিএনজি অটোরিকশা চালককে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান পাঠানো হয়েছে।

চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. রাজীব জানান, হাসপাতালের আনার আগেই নারীর মৃত্যু হয়। তার স্বামীও গুরুতর আহত। উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইমরুল আহমেদ জানান, ট্রাকটিসহ চালক ও হেলপারকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ডেস্ক নিউজ/চট্টলা২৪ হৃদয়

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...