ইসলামী শিক্ষা কেন্দ্র কমপ্লেক্স বান্দরবান ‘ এর সম্পত্তি লোপাটের উদ্দ্যেশ্য ও প্রতিষ্টানটি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ইসলামী শিক্ষা কেন্দ্র বান্দরবান ।
শুক্রবার সকালে জামালখানের একটি রেস্তুরায় সংবাদ সম্মেলনে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন বান্দরবনে ইসলামী শিক্ষা কেন্দ্রের শিক্ষা পরিচালক মাওলানা মুহাম্মদ আতাউল্লাহ ।
তিনি বলেন বান্দরবান জেলা আওয়ামীলীগের সহসভাপতি মাহবুবর রহমান ও বান্দরবান দেলা বিএনপির সেক্রেটারী এবং সাবেক পৌর মেয়র জাবেদ রেজাসহ কিছু স্বার্থান্বেষী ব্যক্তি এই মাদ্রাসাটি দখলের জন্য ষড়যন্ত্র, হুমকী হামলা ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তাই বান্দরবনের শিক্ষা প্রতিষ্টান টি দখল ও ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা জন্য প্রশাসন ও সচেতন মহলের কাছে জোর দাবী জানিয়েছেন শিক্ষক ও ছাত্ররা।
এই সময় উপস্হিত ছিলেন ইসলামী শিক্ষা কেন্দ্রের পরিচালক মাওলনা হোসাইন মোহাম্মদ ইউনুস ,সহকারি পরিচালক মাওলনা মোজাম্মেল হক সহ শিক্ষক ও শিক্ষার্থীরা ।

