রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

রাঙ্গুনিয়ার শীর্ষ মাদক কারবারি জলইক্যা গ্রেফতার

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার শীর্ষ মাদক কারবারি আজিজুল হক ওরফে জলইক্যা (৫৫) গ্রেফতার হয়েছে।

শনিবার (১৫ মার্চ) দিনগত রাত ১২ টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ঘাগড়াকূল নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ ও র্যাব।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার দুই বছরের সাজা রয়েছে। রোববার (১৬ মার্চ) সকালে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও সংশিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, ২০১৭ সালের একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জলইক্যার দুই বছরের সাজা ছিল। দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর অবশেষে তিনি গ্রেফতার হন।

জানা গেছে, জলইক্যা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক কারবারি। তিনি দীর্ঘদিন ধরে বেপরোয়া মাদক বিক্রি করলে পুলিশের ধরাছোঁয়ার বাইরে ছিল। পতিত আওয়ামী লীগের কিছু নেতার ছত্রছায়ায় তিনি মাদক কারবার বিস্তার করে যাচ্ছিলেন।

জানতে চাইলে রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুজন হালদার বলেন, আসামির বিরুদ্ধে দুই বছরের সাজা রয়েছে। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগ আসছিল।

ডেস্ক নিউজ/চত্তলা২৪ হৃদয়

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...