সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

দেশিয় অস্ত্র ও প্রাইভেটকারসহ মীরসরাইয়ে ৪ ডাকাত আটক

মীরসরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশিয় অস্ত্রশস্ত্র ও ডাকাতি কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কারসহ ডাকাত দলের ৪ সদস্যকে আটক করেছে মীরসরাই থানা পুলিশ। বৃহস্পতিবার (২০ মার্চ) দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর পুলিশ তন্দন্ত কেন্দ্রে এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে।

আটককৃত ডাকাত দলের সদস্যরা হলেন, ফেনী জেলার লেমুয়া এলাকার মৃত হরেন্দ্র দেবনাথের ছেলে বিমল দেবনাথ (৪৫), চট্টগ্রামের সিতাকুণ্ড থানার বাড়বকুন্ড এলাকার জসিম উদ্দিনের ছেলে শাহিন উদ্দিন জাফর (২৫) একই জায়গার ভাটিয়ারী সিডিএ এলাকার মৃত নুর ইসলামের ছেলে নুর নবী (৩৫), কুমিল্লা জেলার মাধবপুর এলাকার ফুল মিয়ার ছেলে সাব্বির হোসেন (২১)।

এ সময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

এ বিষয়ে মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আতিকুর রহমান জানান, ডাকাত দলের সদস্যদের বৃহস্পতিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। মহাসড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়েছে। স্থানীয় ডাকাত দলের কোন সদস্য জড়িত আছে কী-না তা খতিয়ে দেখা হবে।

ডেস্ক নিউজ/চট্টলা’২৪ হৃদয়

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...