সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

হার্ট অ্যাটাকে লাইফ সাপোর্টে তামিম ইকবাল

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) একটি ম্যাচ খেলতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) অবস্থান করছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ম্যাচ চলাকালে সেখানেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। এমনকি তাকে নেয়া হয় লাইফ সাপোর্টে।

সোমবার (২৪ মার্চ) বিকেএসপিতে শাইনপুকুরের সাথে মোহামেডানের খেলায় ফিল্ডিং করছিলেন তামিম। একপর্যায়ে বুকে তীব্র ব্যাথা অনুভব করতে থাকেন তিনি।

বিকেএসপিতেই তাকে দেয়া হয় প্রাথমিক চিকিৎসা। অবস্থার উন্নতি না হওয়ায় স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয় তামিমকে। এক পর্যায়ে অবস্থার কিঞ্চিত অবনতি হলে তাকে নেয়া হয় লাইফ সাপোর্টে।

উল্লেখ্য, হেলিকপ্টারে করে তামিমকে ঢাকায় নিয়ে আসার চেষ্টা চলছে। তবে বর্তমান শারীরিক অবস্থায় তাকে স্থানান্তর করাটাও বেশ কঠিন বলে মনে করছেন চিকিৎসকরা।

ডেস্ক/H

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...