বিজ্ঞপ্তিতে বলা হয, এটি প্রথমবার নয়, ইন্ডিয়া টুডে অতীতেও বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে মিথ্যা তথ্য ছড়িয়েছে। গত ১১ মার্চ আমরা প্রকাশিত একটি বিভ্রান্তিকর ও অসত্য প্রতিবেদন খণ্ডন করে বিবৃতি দিয়েছিলাম। তবু এ ধরনের অসত্য প্রতিবেদন প্রকাশ অব্যাহত থাকায় এটি ইন্ডিয়া টুডের সম্পাদনা নীতির ব্যাপারে উদ্বেগজনক ইঙ্গিত দেয়। সংবাদ পরিবেশনের পরিবর্তে তারা এখন চাঞ্চল্য সৃষ্টির লক্ষ্যে মিথ্যা তথ্য প্রচার করছে, যা অত্যন্ত দুঃখজনক।
সেনাবাহিনী বিজ্ঞপ্তিতে আরো জানায়, বাংলাদেশ সেনাবাহিনী জাতির সেবায় প্রতিশ্রুতিবদ্ধ এবং গণতন্ত্র ও শান্তির নীতিগুলো দৃঢ়ভাবে অনুসরণ করে যাবে। আমরা ইন্ডিয়া টুডেসহ সব গণমাধ্যমকে দায়িত্বশীল সাংবাদিকতার চর্চার আহ্বান জানাই এবং অনুরোধ করি, ভিত্তিহীন ও ক্ষতিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য, যা শুধু দুই দেশের জনগণের মধ্যে অপ্রয়োজনীয় বিভক্তি ও অবিশ্বাস সৃষ্টি করে।
ডেস্ক নিউজ/চট্টলা’২৪ হৃদয়

