সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

সারজিসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করলেন রাশেদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। তিনি বলেছেন, ড. ইউনুসকে ক্ষমতালোভী হিসেবে প্রমাণ করার অপচেষ্টা চালাচ্ছেন সারজিস আলম। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বির্তকের সৃষ্টি করেছেন তিনি। জাতীয় নাগরিক পার্টির উচিত হবে এ বিষয়ে বক্তব্য দেওয়া।

অন্যথায় মানুষ মনে করবে ড. ইউনুসকে জাতীয় নাগরিক কমিটির প্রধান করে আগামীতে তাকে স্টেটম্যান বানাবে তারা। এ ধরনের একটি চিন্তা ইতিমধ্যে সাধারণ মানুষের মাঝে চলে এসেছে।’শনিবার (২৯ মার্চ) রাত সাড়ে ৮ টার দিকে ঝিনাইদহ শহরের একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, ‘ড. ইউনূসকে মূলত সারজিস আলম বির্তকিত করেছেন।

এই সারজিসকে নিয়ে অনেক বির্তক রয়েছে। যে সারজিস কয়েকদিন আগে বলেছিল ম্যানিবাগ খালি, ধার করে চলছি। সে এখন শত শত মাইক্রোবাস নিয়ে শোডাউন দিচ্ছেন।তিনি বলেন, ‘সারজিস আলম ড. ইউনূসকে নিয়ে যে ফেসবুক পোস্ট করেছেন তাতে আওয়ামী লীগের আশা আকাঙ্খার মিল রয়েছে।

আওয়ামী লীগ ড. মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে ক্ষমতা দখলের অভিযোগ তুলেছে। ঠিক একইভাবে সারজিসের পোস্টের সাথে আওয়ামী লীগের মিল রয়েছে।’তিনি আরো বলেন, ‘ড. ইউনূস একজন নিরপেক্ষ ব্যক্তি। তিনি কি তাহলে এ পদ ছেড়ে দল গঠন করে ক্ষমতায় যাবেন। তিনি যদি এই কাজটি করেন তাহলে দেশে গৃহযুদ্ধ লেগে যাবে।

তবে তিনি এ কাজ করবেন না বলে আমি বিশ্বাস করি।

ডেস্ক নিউজ/চট্টলা’২৪ হৃদয়

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...