বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করল জার্মানি

ইসরায়েলকে আর নতুন করে কোনো অস্ত্র দিচ্ছে না জার্মানি।আজ বৃহস্পতিবার রয়টার্সের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ডয়চে ভেলে।

জার্মানির তথ্য বিশ্লেষণ ও অর্থনীতি বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আছে এমন এক সূত্রের বরাত দিয়ে  এই তথ্য জানিয়েছে রয়টার্স।  সূত্রটি রয়টার্সকে একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার বক্তব্য জানিয়েছেন ৷

জার্মান কর্মকর্তা বলেছেন, ‘জার্মানি ইসরায়েলে অস্ত্র রপ্তানির লাইসেন্স অনুমোদন করা বন্ধ করেছে, কারণ, এক্ষেত্রে আইনি ও রাজনৈতিক চাপ রয়েছে৷ এমন রপ্তানির মাধ্যমে জার্মানি মানবাধিকার লঙ্ঘণ করেছে বলে অভিযোগ উঠেছে৷’

এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলেও মন্ত্রণালয় কোনো জবাব দেয়নি৷

তবে রয়টার্সের প্রতিবেদন প্রকাশের পর জার্মান সরকার একটি বিবৃতি প্রকাশ করেছে৷

‘ইসরায়েলে অস্ত্র রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি’, জানান সরকারের মুখপাত্র স্টেফান হেবেশট্রাইট।

অর্থনীতি বিষয়ক মন্ত্রণালয়ের হিসেব বলছে, গতবছর ইসরায়েলে ৩২ কোটি ৬৫ লাখ ইউরোর অস্ত্র রপ্তানি অনুমোদন করেছিল জার্মানি৷ এর মধ্যে সামরিক উপকরণ ও যুদ্ধাস্ত্র রয়েছে৷ অর্থের অংকটি ২০২২ সালের তুলনায় প্রায় ১০ গুন বেশি৷

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, শিশুসহ ৯ জনের মৃত্যু

ভারতের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত নয়জন...

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮

ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা...

এবার এসএসসি পরীক্ষায় ফেল প্রায় ৭ লাখ শিক্ষার্থী

চলতি ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ...

রোহিঙ্গা সেজে বিদেশে পালানোর চেষ্টা, শাহজালালে বড় সাজ্জাদের ভাই গ্রেপ্তার

চট্টগ্রামের আলোচিত অপরাধী বড় সাজ্জাদের ফুফাতো ভাই ও সহযোগী...