বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে র‍্যাবের অভিযানে হত্যা-ধর্ষণসহ ৪ আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে র‍্যাবের পৃথক অভিযানে হত্যা, ধর্ষণ এবং দস্যুতা মামলার ৪ আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-০৭।

শনিবার (২৬ এপ্রিল) রাতে নগরীর বাকলিয়া, বন্দর, জেলার সীতাকুণ্ড এবং ফেনী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রবিবার (২৭ এপ্রিল) দুপুরে র‍্যাব- ০৭ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

গ্রেপ্তারকৃতরা হলেন -বাকলিয়া থানার সাকিব হত্যা মামলার আসামি মোঃ রাহিম, সীতাকুণ্ড থানার ধর্ষণ মামলার আসামি মোঃ হাসান, নারায়ণগঞ্জ জেলার দস্যুতা মামলার আসামি শাহ জালাল এবং ধর্ষণ মামলার আসামি মোঃ তাওহিদুল।

র‍্যাব জানায়, গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন এলাকায় পলাতক ছিল। রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

ডেস্ক নিউজ/চট্টলা’২৪ হৃদয়

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রামে ডেঙ্গুতে আরও এক শিশুর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।...

চবি’র ছাত্রী হলগুলোতে ডিপ ফ্রিজ দিলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নারী শিক্ষার্থীদের আবাসিক পাঁচটি হলে ডিপ...

শুল্কমুক্ত ২৩.৬ টন কাপড় উধাও, রাজস্ব ফাঁকি ১ কোটি ৩ লাখ টাকা

রপ্তানিমুখী পোশাক শিল্পের উৎপাদন খরচ কমিয়ে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা...

চুনতিতে বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রিফ্রেশ বাংলাদেশ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নে সাম্প্রতিক বন্যা ও পাহাড়ি...