শেয়ারবাজার অব্যাহত পতনে রয়েছে। এমন পতনে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক করোনা মহামারির সময়কালীন অবস্থায় বা গত ৫ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থায় নেমে গেছে।
শনিবারের (২৪ মে) পতনে ডিএসইএক্স সূচকটি ২০২০ সালের ১৯ আগস্টের মধ্যে সর্বনিম্ন অবস্থায় নেমে গেছে। অর্থাৎ আজকের সূচকটি বিগত ৪ বছর ৯ মাসের মধ্যে সর্বনিম্ন। যে সময় করোনা মহামারি চলছিল। তবে ৫ বছর পরে এসে শেয়ারবাজারে আরেক দফায় মহামারি আকার ধারণ করেছে।
এদিন ডিএসইতে ২৭৮ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ২৫৩ কোটি ৫৫ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ২৪ কোটি ৪৮ লাখ টাকার বা ১০ শতাংশ।শনিবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৭৪ টি বা ১৮.৬৪ শতাংশের। আর দর কমেছে ২৭১ টি বা ৬৮.২৬ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫২ টি বা ১৩.১০ শতাংশের।
অপরদিকে সিএসইতে শনিবার ৪ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮১ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫০ টির, কমেছে ১০৪ টির এবং পরিবর্তন হয়নি ২৭ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩২৭৪ পয়েন্টে।
আগেরদিন সিএসইতে ৭ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ১৫ পয়েন্ট বেড়েছিল।
সুত্র;https://www.dailyjanakantha.com/economy/news/808644
চট্টলা২৪/হহ

