সোমবার (২৬ মে) প্রধান উপদেষ্টার সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনাকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছে। এ ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগ কি? এমন প্রশ্নে ভারপ্রাপ্ত সচিব বলেন, শেখ হাসিনাকে ফেরাতে আদালতের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করবো। তবে আদালতের নির্দেশনা দেশের মধ্যেই কার্যকরী হয়। দেশের বাইরে, সেটা কার্যকর হয় না। সেক্ষেত্রে আন্তর্জাতিক বিধি অনুযায়ী পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে।
ভারতে বসে নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালানো হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব বলেন, প্রতিবেশী দেশ থেকে বাংলাদেশের বিরুদ্ধে যারা প্রচারণা চালাচ্ছে, তা নিয়ে অবশ্যই আমরা ভারতের কাছে বলছি, তোমরা এটা প্রশ্রয় দিও না। এটা সব সময়ে বলছি। তবে আমরা আলাদা করে, তাদের ওইভাবে বলি না, ইন জেনারেলি বলি, যারা আমাদের সরকারবিরোধী, স্বার্থবিরোধী তাদের তোমরা প্রশ্রয় দিও না।
তিনি আরও বলেন, ভারত থেকে একটা নাম দিলেই তো চিহ্নিত করা সহজ নয়। কারণ, অনেকের নামই তো মিলে যায়। আমাদের দেখতে হবে তিনি আমাদের নাগরিক কি না।
চট্টলা২৪/হহ

