রাস্তা পারাপার হওয়া গেলো না ৬ বছর বয়সী স্কুলছাত্র ইশরাক মনির। এমন এক হৃদয় বিদারক দৃশ্যর ঘটনা ঘটে।
গতকাল দুপুর ১টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের ভোলাইয়াঘোনা চরপাড়া এলাকায় এ দুঘর্টনা ঘটে।
নিহত ইশরাক স্থানীয় মোহাম্মদ ইদ্রিসের পুত্র ও ব্র্যাক প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুল ছুটি হলে অন্যান্য শিক্ষার্থীর সঙ্গে ইশরাকও বাড়ি ফেরার পথে রাস্তা পার হচ্ছিল। এ সময় মগনামামুখী একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ইশরাকের মৃত্যুর বিষয়টি স্থানীয় ইউপি সদস্য সাজ্জাদ হোসেন নিশ্চিত করেছেন।
জুনায়েদ/চট্টলা২৪

