বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মুরাদপুরে ছাত্র-জনতার ওপর গুলি চালানো ছাত্রলীগকর্মী হৃদয় গ্রেফতার

গত ১৮ জুলাই চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন মুরাদপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানো ওমরগণি এমইএস কলেজের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান হৃদয়কে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (২২ অক্টোবর) দিবাগত রাতে থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গত ১৮ জুলাই নগরের পাচঁলাইশ থানার মুরাদপুর শান্তিপূর্ণ কর্মসূচিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ, নগরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ,কলেজ,স্কুল ও মাদরাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এ সময় হাবিবুর রহমান হৃদয় ও অন্য দুষ্কৃতিকারীরা অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে ওপর গুলিবর্ষণ করে। এছাড়াও তারা হকিস্টিক, কিরিচ, দা ও লাঠি-সোঁটা দিয়ে ছাত্র-জনতাকে পিটিয়ে ও ককটেল বোমার বিষ্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, গত দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে খুলশী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বড়ভাইদের নির্দেশে গত ১৮ জুলাই ছাত্র জনতার আন্দোলনে নগরের মুরাদপুর এলাকায় অস্ত্র নিয়ে যাওয়ার কথাও স্বীকার করেছেন হাবিবুর। সেখানে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। হাবিবুর নগরের পাঁচলাইশ থানায় হওয়া মামলার আসামি হওয়ায় তাকে সেই থানায় হস্তান্তর করা হয়েছে।

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রামে ডেঙ্গুতে আরও এক শিশুর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।...

চবি’র ছাত্রী হলগুলোতে ডিপ ফ্রিজ দিলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নারী শিক্ষার্থীদের আবাসিক পাঁচটি হলে ডিপ...

শুল্কমুক্ত ২৩.৬ টন কাপড় উধাও, রাজস্ব ফাঁকি ১ কোটি ৩ লাখ টাকা

রপ্তানিমুখী পোশাক শিল্পের উৎপাদন খরচ কমিয়ে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা...

চুনতিতে বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রিফ্রেশ বাংলাদেশ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নে সাম্প্রতিক বন্যা ও পাহাড়ি...