জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এএসএম শাহরিয়ার কবির তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে দলটি সম্পর্কে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন।
রোববার (৩ মে) গভীর রাতে দেওয়া ওই পোস্টে তিনি ইংরেজিতে লেখেন, এনসিপিকে বিদায় জানানোর সময় এসেছে এবং তাদের জন্য শুভকামনা জানান।
পোস্টটি প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। রাজনৈতিক অঙ্গনেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে। কেউ এই মন্তব্যকে সমর্থন হিসেবে দেখছেন, আবার কেউ সমালোচনাও করছেন।
সাব্বির /চট্টলা ২৪

