শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

অস্ট্রিয়ার আগ্রাসী মাঝমাঠ নিয়ে সতর্ক এনজো, কঠিন লড়াইয়ের আভাস

ফিফা বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়ের লক্ষ্যে মাঠে নামছে আর্জেন্টিনা। তবে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে সহজ কোনো লড়াই দেখছেন না আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। তার মতে, মাঝমাঠে অস্ট্রিয়ার আগ্রাসী ফুটবল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

ডালাসে বাংলাদেশ সময় সোমবার রাত ১১টায় মুখোমুখি হবে দুই দল। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচ জিতে উভয় দলেরই সংগ্রহ তিন পয়েন্ট। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা।

জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করা অস্ট্রিয়া প্রথম ম্যাচেই মাঝমাঠে নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিয়েছে। প্রতিপক্ষের সেই দাপুটে পারফরম্যান্স সম্পর্কে সতর্ক আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, “তারা আক্রমণাত্মক ফুটবল খেলবে এবং মাঝমাঠে অনেক বেশি আগ্রাসী থাকবে বলে আমি মনে করি। তবে আমরা পুরো সপ্তাহজুড়ে নিজেদের পরিকল্পনা নিয়ে কাজ করেছি। আশা করি, মাঠে তা সফলভাবে বাস্তবায়ন করতে পারব।”

প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে শুরুর একাদশে ছিলেন চেলসি তারকা এনজো ফার্নান্দেজ। ওই ম্যাচে তাকে স্বাভাবিক অবস্থানের চেয়ে কিছুটা নিচে নেমে খেলতে দেখা যায়। এ বিষয়ে তিনি বলেন, দলের প্রয়োজনে এবং কোচের নির্দেশনা অনুযায়ী যে কোনো ভূমিকায় খেলতে তিনি প্রস্তুত।

“কোচ আমাকে যে দায়িত্ব দেন, আমি সেটাই পালন করার চেষ্টা করি। এই পজিশনে আগেও খেলেছি এবং আমি স্বাচ্ছন্দ্যবোধ করি। আমাদের খেলার ধরন অনেক নমনীয়, যা দলের অন্যতম বড় শক্তি,” যোগ করেন তিনি।

দলে জায়গা নিয়ে প্রতিযোগিতার প্রসঙ্গ টেনে ২৫ বছর বয়সী এই মিডফিল্ডার বলেন, আর্জেন্টিনা দলে কেউই নিজেকে নিশ্চিত একাদশের খেলোয়াড় হিসেবে ভাবতে পারে না।

“কোচই চূড়ান্ত সিদ্ধান্ত নেন। সুযোগ পেলেই দেশের জন্য নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। এটাই আমার লক্ষ্য,” বলেন এনজো।

সাব্বির, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, শিশুসহ ৯ জনের মৃত্যু

ভারতের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত নয়জন...

ঐতিহাসিক জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের হারিয়ে ঐতিহাসিক টেস্ট জয় পাওয়ায় বাংলাদেশ...

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮

ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা...

নিহতদের পরিবার পাবে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ: আমির খসরু

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় গ্যাস বিস্ফোরণে নিহত শ্রমিকদের প্রত্যেকের...