প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে নাটকীয় ব্যাটিং ধ্বসে হেরেছে বাংলাদেশ। দ্রুত প্রথম উইকেট হারালেও দ্বিতীয় ও তৃতীয় উইকেটে পঞ্চাশোর্ধ্ব দুটি গড়ে টাইগাররা। কিন্তু ২৬তম ওভারে ৪৭ রানে শান্ত আউট হলে শুরু হয় আসা-যাওয়ার মিছিল। এরপর ২৩ রানে পড়ে শেষ ৮ উইকেট। উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে না পারায় শান্ত ও নিজের উপর দায় নিচ্ছেন মেহেদী হাসান মিরাজ।
আজ সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘আপনি ধারণা করতে পারবেন না কোন বল টার্ন করবে, কোন বল সোজা চলে যাবে। এটা হঠাৎ করেই হয়েছিল। সেই সময়টা আমিও ভুল করেছি, শান্তও ভুল করেছে। আমরা এটা নিয়ে আলোচনা করেছি। এই উইকেটে আমার মনে সেট ব্যাটারদের শেষ করে আসা উচিত ছিল। এটা আমি শান্ত দুজনেই ভুল করেছি।’
ব্যাটিংয়ে হঠাৎ এমন ধস নামার ব্যাখ্যায় মিরাজ বলেন, ‘আমি আর শান্ত যখন ব্যাটিং করছিলাম উইকেটটা সহজ মনে হচ্ছিল। কিন্তু ২০ ওভার পর বলটা যখন একটু সফট পুরোনো হয়ে গেছে, বল বেশি টার্ন নিতে শুরু করে। মাঝখানে আমি আর শান্ত খুব সংগ্রাম করছিলাম, আমরা সেট ব্যাটার থাকাকালীন।’
খান/চট্টলা২৪

