রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

হত্যার বিচার না হলে রাস্তায় নামার হুঁশিয়ারি শহীদ পরিবারের

চট্টলা২৪ ডেস্ক: রাজধানীর মিরপুরে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া শহীদ শাহরিয়ার হাসান আলভীর বাবা আবুল হাসান বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দীর্ঘ পাঁচ মাসেও হত্যাকাণ্ডের বিচার হয়নিই। হত্যার বিচার না হলে পুণরায় রাস্তায় নামবো।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেল চারটায় কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে মার্চ ফর ইউনিটি অনুষ্ঠানের উদ্বোধনকালে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন।

শাহরিয়ার হাসান আলভীর বাবা বলেন, আমার আদরের ধন শহীদ আলভি গত ৪ আগস্ট মিরপুর ১০ নম্বরে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়। শহীদের পিতা হিসেবে শুধু বলতে চাই— শহীদ পরিবারই বুঝে শহীদ পরিবারের যন্ত্রণা। যারা সন্তান হারিয়েছি, তারাই তাদের শূন্যতা বুঝতেছে। আমাদের কান্না কখন থামবে? এই শোক কখনোই কাটবে না।

তিনি বলেন, জুলাই-আগস্টে খুনি হাসিনা নির্বিচারে হত্যাযজ্ঞ পরিচালনা করেছে, তাদের হেলমেট বাহিনী পাখির মতো আমাদের সন্তানদের হত্যা করেছে। হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করা হোক। তাহলেই শহীদের আত্মা শান্তি পাবে।

অনতিবিলম্বে শেখ হাসিনাসহ দোসরদের বিচার না হলে শহীদ পরিবারগুলোকে নিয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তিনি। শহীদ পরিবার ও আহতদের পরিবারদের রাস্তায় নেমে আসতে বাধ্য করবেন না। আপনারা আমাদের সরকার, আমাদের সন্তানদের হত্যার বিচার করুন।

এআরই/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...