রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

খাগড়াছড়িতে সিমেন্ট বোঝাই ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত

 

খাগড়াছড়ি-ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলুটিলা এলাকার ২০ নম্বর এলাকায় সিমেন্ট বোঝাই ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত এবং আরোহী আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, বান্দরবান জেলার লামা সিলাছড়ি এলাকার মো. কামালের ছেলে মো. ফিরোজ (২০) মাটিরাঙ্গাগামী একটি মোটরসাইকেল চালাচ্ছিলেন। এ সময় খাগড়াছড়ি গামী একটি সিমেন্ট বোঝাই ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

মোটরসাইকেলের আরোহী গোপালগঞ্জ চকলপুর গ্রামের ওয়াহাব কাজীর ছেলে মো. রাকিব (৪৫) গুরুতর আহত হন। তাকে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের চিকিৎসক ডা. দীপা ত্রিপুরা শুকলা ত্রিপুরা জানিয়েছেন, আহত ব্যক্তির অবস্থা বর্তমানে স্থিতিশীল। পরীক্ষা-নিরীক্ষার পর তার শারীরিক অবস্থার আরও বিস্তারিত জানা যাবে।

খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানিয়েছেন, সিমেন্ট বোঝাই ট্রাকটির চাপায় মোটরসাইকেল চালক ফিরোজ নিহত এবং আরোহী রাকিব আহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ডেস্ক রিপোর্ট/ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রামে ডেঙ্গুতে আরও এক শিশুর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।...

চবি’র ছাত্রী হলগুলোতে ডিপ ফ্রিজ দিলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নারী শিক্ষার্থীদের আবাসিক পাঁচটি হলে ডিপ...

শুল্কমুক্ত ২৩.৬ টন কাপড় উধাও, রাজস্ব ফাঁকি ১ কোটি ৩ লাখ টাকা

রপ্তানিমুখী পোশাক শিল্পের উৎপাদন খরচ কমিয়ে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা...

চুনতিতে বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রিফ্রেশ বাংলাদেশ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নে সাম্প্রতিক বন্যা ও পাহাড়ি...