নিজস্ব প্রতিবেদক ::
ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ৯ নং ওয়ার্ড পাহাড়তলী বিএনপির উদ্দ্যেগে ৩১ দফা শীর্ষক কর্মশালা ও প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকাল চারটায় রাষ্ট্র কাঠামো মেরামত বিএনপি ঘোষিত ৩১ দফা শীর্ষক কর্মশালা ও প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
আকবর সাহা থানা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তার সেলিম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে নাজিমুর রহমান বলেন, ‘আগামী দিনে বাংলাদেশের মাটিতে কোন ফ্যাসিজম ও লুটেরা শ্রেণী সৃষ্টির পথ বন্ধ করতে হলে বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি দলকে সুসংগঠিত করতে হবে।’
৩১ দফা জনসম্পৃক্তকরণে নেতাকর্মীদের নিরলস ভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, ‘ ৩১ দফার প্রথম দফায় রয়েছে সংবিধান সংস্কার কমিশন গঠন। ক্ষমতা কুক্ষিগত করার অসৎ উদ্দেশ্যে আওয়ামী লিগ গত দেড় দশকে সংবিধানে অসংখ্য অগণতান্ত্রিক সংশোধনী এনেছে। সংবিধান সংস্কারের মাধ্যমে জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা হবে।
এতে বক্তব্য রাখেন, চট্টগ্রাম নগর বিএনপির যুগ্ন আহবায়ক মনজুরুল আলম, মাইনুদ্দিন মাইনু, নুরুল আকবর কাজল, রেহান উদ্দিন প্রধান, জমির আহমদ, হাবিবুর রহমান চৌধুরী,শহীদুল্লাহ বাহার, নূর বক্স মিলন প্রমুখ।

