সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

মাজারে হামলার ঘটনায় সুযোগ নিচ্ছে আ.লীগ ও ভারত : হেফাজত

সারাদেশে বিভিন্ন উপসনালয়, প্রতিষ্ঠান ও মাজারে হামলার ঘটনায় আওয়ামী লীগ ও ভারত সুযোগ নিচ্ছে বলে মনে করছে হেফাজত ইসলাম বাংলাদেশ। এসব হামলার কারণে তারা এদেশের আলেম-ওলামা ও মুসলমানদের বিরুদ্ধে বিশ্বব্যাপী ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালাচ্ছে বলেও মন্তব্য করেছে সংগঠনটি।

সোমবার (৩ ফেব্রুয়ারি) হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজেদুর রহমান এক বিবৃতিতে এ মন্তব্য করেন।

মাজারকে কেন্দ্র করে কোথাও কোনো শরীয়ত বিরোধী অপকর্ম বা সমাজবিরোধী কর্মকাণ্ড চললে প্রশাসনের সহায়তায় শান্তিপূর্ণ সমাধানের পথ বেছে নিতেও পরামর্শ দিয়েছেন তারা।

হেফাজত হামলা সমর্থন করে না উল্লেখ করে দুই শীর্ষ নেতা বলেন, আইন নিজের হাতে তুলে নিয়ে হামলা করা, সহিংসতা ও অরাজক পরিস্থিতি সৃষ্টি কোনোভাবেই হামলাকারী নাগরিকদের দায়িত্বশীল মানসিকতার পরিচয় দেয় না। আমরা এ ধরনের হামলা সমর্থন করি না। এসব অনাকাঙ্ক্ষিত হামলা রোধে সরকারকে সহযোগিতা করতে আলেম-ওলামা প্রস্তুত আছেন।

বিবৃতিতে তারা আরো বলেন, এ মুহূর্তে গণ-অভ্যুত্থানের পর অন্তর্ভবর্তীকালীন সরকারের প্রতি নাগরিকদের সহযোগিতামূলক আচরণ ও ভূমিকা পালনের পরিবর্তে বিভিন্ন পক্ষ বিভেদ-বিভক্তিতে জড়িয়ে পড়েছে। এর সুযোগে ফ্যাসিবাদী আওয়ামী অপশক্তি ও আধিপত্যবাদী ভারত আবারও মরণকামড় দেয়ার চেষ্টা করছে। তাদের ঠেকিয়ে জুলাই বিপ্লবকে বাস্তবে রূপ দিতে হলে দল-মত নির্বিশেষে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সেইসঙ্গে অন্তর্বর্তী সরকারের করনীয় হলো, উপদেষ্টা পরিষদ থেকে আনফিট ও ব্যর্থ ব্যক্তিদের বাদ দিয়ে অবিলম্বে বিপ্লবের চেতনা ধারণকারী দক্ষ লোকদের অন্তর্ভুক্ত করা।

চট্টলা/চৌধুরী

 

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

বিএনপি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে: নাহিদ ইসলাম

বিএনপি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় ক্লাবে পরিণত করেছে বলে অভিযোগ...

৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল

দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে...

চলতি মাসের শেষ দিকে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’

চলতি আগস্ট মাসের শেষ দিকে প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’...

একনেকের সভা শুরু, অনুমোদনের জন্য উঠেছে ১১ প্রকল্প

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা...