মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

ব্যারিস্টার হেলালের সাথে মহানগর স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনের সাথে সাক্ষাৎ করেছে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটির নেতৃবৃন্দ। মঙ্গলবার (১০ ই ফেব্রুয়ারী) রাতে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটির নেতৃবৃন্দ শুভেচ্ছা বিনিময় করেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের সাথে।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগর শাখার নবগঠিত কমিটির আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি হারুন আল রশীদ, মোঃ আসলাম, জহিরুল ইসলাম টম, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম ভূঁইয়া, গোলাম সরোয়ার, আব্দুল হালিম গুড্ডু, সহ-সাধারণ সম্পাদক আব্দুল হাই, সাজ্জাদ হোসেন, আব্দুল মান্নান, দিদার হোসেন, তাজুল ইসলাম নয়ন, মোঃ হাসান, মফিজ উদ্দিন সুমন, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম দিপু, রবিউল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক কামরুল হাসান, অর্থনীতি বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন, সহ-দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম, সদস্য খাজা স্বপন, আকবরশাহ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসান মাহমুদ, পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আলম শফি, বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ দুলাল, ইপিজেড থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ সুমন, হালিশহর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মীর কাসেম, বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন সহ প্রমুখ।

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি বেলায়েত হোসেন বুলুকে আহ্বায়ক ও ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদকে সদস্য সচিব করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত দুই সদস্যের আংশিক কমিটি ঘোষণা করে।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

বিএনপি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে: নাহিদ ইসলাম

বিএনপি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় ক্লাবে পরিণত করেছে বলে অভিযোগ...

৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল

দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে...

চলতি মাসের শেষ দিকে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’

চলতি আগস্ট মাসের শেষ দিকে প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’...

একনেকের সভা শুরু, অনুমোদনের জন্য উঠেছে ১১ প্রকল্প

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা...