সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

শুক্রবার থেকে বন্ধ হচ্ছে পর্ন ওয়েবসাইট: আইন উপদেষ্টা

আগামীকাল শুক্রবার (১৪ মার্চ) থেকে দেশের পর্নোগ্রাফির সব ওয়েবসাইট বন্ধ করা হবে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তিনি এ কথা জানান।

আইন উপদেষ্টা বলেন, ৫ আগস্টের পর দেশে পর্নোগ্রাফির অনেক ওয়েবসাইট চালু আছে ও চালু করা হয়েছে। সেগুলো আমাদের নজরে এনেছে। ফলে রাষ্ট্রের পক্ষ থেকে সেসব ওয়েবসাইট অচিরেই বন্ধ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। কারণ এটার সঙ্গে ধর্ষণের সম্পর্ক রয়েছে।

তিনি বলেন, পর্নোগ্রাফির ওয়েবসাইট বন্ধে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। আশা করছি শুক্রবারের মধ্যে বন্ধ করে দেওয়া হবে।

ডেস্ক নিউজ/চট্টলা২৪ হৃদয়

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...