সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

সব মামলায় খালাস তারেক রহমান, দেশে ফিরতে বাধা নেই

হত্যা মামলায় দায়মুক্তি দেওয়ার উদ্দেশ্যে ঘুষ লেনদেনের অভিযোগে করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ৮ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২০ মার্চ) ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মুহা. আবু তাহের এই রায় ঘোষণা করেন।

মামলার অভিযোগে বলা হয়েছিল, শিল্পগোষ্ঠী পরিচালক ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির সাব্বির হত্যা মামলার আসামি সাফিয়াত সোবহান সানভীরকে দায়মুক্তি দেয়ার জন্য ২১ কোটি টাকা ঘুষ গ্রহণ করা হয়। এই ঘটনায় এক-এগারোর সময় দুদক মামলাটি দায়ের করে। ২০০৮ সালের ১৪ জুলাই আদালত তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

তারেক রহমানের আইনজীবীরা জানান, মামলাটি থেকে আসামিদের বিরুদ্ধে কোনো স্বাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করতে পারেনি দুদক। তারা জানান, এই মিথ্যা মামলায় তারেক রহমানসহ অন্যদের হয়রানি করা হয়েছে, এবং দুদকের বিরুদ্ধে মামলা করারও পরিকল্পনা রয়েছে।

এ রায়ের মাধ্যমে তারেক রহমানের দেশে ফিরে রাজনীতি করার পথে আর কোনো আইনি বাধা নেই বলে জানান তার আইনজীবীরা। তারা আরও বলেন, বিচারিক আদালতে তার নামের বিরুদ্ধে এখন আর কোনো মামলা নেই।

ডেস্ক নিউজ/চট্টলা’২৪ হৃদয়

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

১৫ সেপ্টেম্বরের পর বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে: প্রতিমন্ত্রী

আগামী ১৫ সেপ্টেম্বরের পর বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য...

এ দেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশি’: প্রধানমন্ত্রী তারেক রহমান

এ দেশে কেউ সংখ্যালঘু নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী...