তিনজন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবির।
তিনি বলেন ‘অস্থিতিশীল পরিস্থিতি তৈরির সময় তিনজনকে আটক করা হয়েছে। তাদেরকে থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
প্রত্যক্ষদর্শীরা জানান, শহীদ বেদিতে শ্রদ্ধা শেষে সবাই ফিরে যাচ্ছিলেন।এমন সময় ৪০-৪৫ জন আওয়ামী লীগের স্লোগান দিয়ে মিছিল বের করে। পরে উপস্থিত জনতা তাদের ধাওয়া দেয় এবং কয়েকজনকে মারধর করে। বাকিরা দৌড়ে পালিয়ে যায়।

