রমজান ও ঈদ উপলক্ষে রাজধানীতে ৭১টি চেকপোস্ট স্থাপন করেছে ঢাকা মেট্টোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলন এ তথ্য জানান ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।
এসময় বাসা–বাড়িতে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে কেউ অভিযানে গেলে স্থানীয় থানা অথবা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ কল দিয়ে জানানোর অনুরোধ জানান তিনি।
ডিবি কর্মকর্তা রেজাউল করিম মল্লিক বলেন, ঈদে রাজধানীকে নিরাপদ রাখতে ডিবির বেশকিছু টিম টহল দেবে। মার্কেট ও বাসাবাড়ির নিরাপত্তায় বিশেষ টিম কাজ করবে।
জাল নোটের অভিযান চলছে। ফাঁকা রাজধানীতে নিরাপত্তায় থানার পাশাপাশি ডিবি নজরদারি করবে। কোনো বাসায় ডিবি পরিচয়ে কেউ অভিযানে গেলে নিকটস্থ থানাকে অবহিত করবেন অথবা ৯৯৯ নম্বরে জানানোর অনুরোধ করছি।
ডেস্ক নিউজ/চট্টলা’২৪ হৃদয়

