সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বগুড়ার স্বাধীনতা কনসার্ট স্থগিত করলেন তারেক রহমান

  • গাজায় গণহারে ফিলিস্তিনি নিধন

গাজা ও রাফায় নির্যাতিত জনগণের প্রতি সংহতি প্রকাশ করে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় পূর্ব নির্ধারিত ‘স্বাধীনতা কনসার্ট’ সাময়িক স্থগিত করেছে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’।

আজ সোমবার ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘‘মহান স্বাধীনতা দিবস (২৬ মার্চ ২০২৫) সার্বজনীনভাবে উদযাপনের জন্য বাংলাদেশী শিল্পীদের অংশগ্রহণে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’ আয়োজিত ‘স্বাধীনতা কনসার্ট’ রাজধানী ঢাকার জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউ-এর পাশাপাশি একইদিনে চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় আলাদা আলাদা ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।’’

অন্যদিকে, ফিলিস্তিনের গাজা ও রাফায় দখলদার গণহত্যাকারী ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় ইতোমধ্যেই হাজার হাজার নিরপরাধ মানুষ শাহাদাৎ বরণ করেছেন। শিশু, নারী ও বৃদ্ধদেরকেও নির্মমভাবে হত্যা করছে অবৈধ দখলদার ইসরায়েলের সেনারা। গাজা উপত্যকা আজ মৃত্যু উপত্যকা। দখলদার ইসরায়েল পৃথিবীর মানচিত্র থেকে গাজার চিহ্ন মুছে ফেলতে নারকীয় হত্যাযজ্ঞে মেতে উঠেছে। পরিতাপের বিষয় এই যে, আন্তর্জাতিক বিশ্ব এখনও এখানে নীরব দর্শকের ভূমিকা পালন করে চলেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’ গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। একইসাথে শহীদ এবং যুদ্ধাহত ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে আজ বিশ্বব্যাপী ‘World Stops For Gaza’ কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে।

‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’-এর সভাপতি শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ও সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম বকুলের গাজায় ইসরায়েলি আগ্রাসনের তীব্র প্রতিবাদ জানিয়ে দেওয়া ওই বিবৃতিতে বলা হয়, ‘গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে আগামী ১১ এপ্রিল শুক্রবার রাজধানী ঢাকাসহ চার বিভাগীয় শহরে পূর্ব নির্ধারিত ‘স্বাধীনতা কনসার্ট’ একদিন পিছিয়ে পরেরদিন ১২ এপ্রিল শনিবার সার্বজনীনভাবে উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু এই সিদ্ধান্ত আজ রাতে পরিবর্তন করে ‘স্বাধীনতা কনসার্ট’ সাময়িক স্থগিত করা হয়েছে।’

চৌধুরী/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...